অপরাধ

নোয়াখালীতে ৬ জুয়াড়ীকে গ্রেফতার  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বিয়ের দাবিতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের মো.তোহিদুর রহমানের ছেলে মো.পারভেজ (৩৪), মৃত এয়ার মোহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (৫০), রফিক আহমেদের ছেলে আব্দুর রহিম (৩৫), মৃত বাচ্ছু মিয়ার ছেলে মো, মাসুদ(৩৪), আমির হোসেনের ছেলে আবুল কালাম(২৮) এবং মৃত হাফেজ নজীর আহমেদের ছেলে মো, হালিম(৪৪)।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, গতকাল শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের বসুরহাট বাজারের রাজুর চায়ের দোকানের পিছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জুয়া খেলার সামগ্রীসহ জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: স্কাউটদের কলকাকলিতে মুখরিত মৌচাক

এসময় জুয়া আসর থেকে ২ বান্ডেল তাস এবং নগদ ৩হাজার ৪শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা