অপরাধ

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল বহনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মো: ওমর ফারুক ওরফে ফারুক (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন।

আরও পড়ুন: মৎস্য চাষে সফল নারী উদ্যোক্তা মদিনা

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন। মামলার অপর আসামী মো: রবিউল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৬ আগষ্ট রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে পুলিশের এসআই মো: খাজিম উদ্দিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওৎ পেতে থাকাকালে বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো: আব্দুল আজিজের ছেলে মো: ওমর ফারুক ওরফে ফারুক (২৮) অটো চার্জারযোগে মাদকদ্রব্য নিয়ে আসলে পুলিশ তাকে চ্যালেন্জ করে্। রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সামনে ওই অটো চার্জার গাড়িকে আটক করে তল্লাসী করলে একটি জারকিনের ভেতরে বিশেষ কৌশলে থাকা ১৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ মাদকদ্রব্য বহনের অভিযোগে ওমর ফারুককে গ্রেফতার করে । জিজ্ঞাসাবাদে উক্ত আসামী জানায় সে বহনকৃত মাদকদ্রব্য রানীশংকৈল উপজেলার জগদল (নদীবস্তি) গ্রামের মো: ইয়াসিন আলীর ছেলে মো: রবিউল ইসলামের নিকট ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানায়। এ ঘটনায় রানীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২৮ অক্টোবর ২০২০ তারিখে আদালতে চার্জশিট দাখির করে।

আরও পড়ুন: বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী এ্যাড. শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার দীর্ঘ তদন্ত শেষে মো: ওমর ফারুক ওরফে ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ জজ এবং অপর আসামী মো: রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা