সারাদেশ

বরিশালে শনাক্ত ৭১০, মৃত্যু ১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা মৃত্যু হয়েছে ১৩ জনের। এদের মধ্যে আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

রোববার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলা ভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৯৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১৬ জন।

ভোলায় নতুন শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩ জন।

বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

দ্বিতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায় নতুন ১৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন।

পিরোজপুর জেলায় নতুন শনাক্ত হয়েছেন ১৬০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৩ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮১ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮১ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন বলে, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৯৮ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৬৮ জনের করোনা পজিটিভ, ২৩০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক ২৩ শতাংশের করোনা শনাক্ত হয়েছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা