সারাদেশ

বাম কিডনির পাথর অপসারণে কাটলেন ডান পাশ

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলামের বিরুদ্ধে ভুল অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে। রোগীর বাম কিডনির পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে গিয়ে ডান পাশ কেটেছেন ওই চিকিৎসক।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট।

ভুক্তভোগী রোগী আজিমুল খান (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আজিমুলকে জেলা শহরের জেল রোডস্থ এক বেসরকারি হাসপাতালে ডা. শফিকুল ইসলামকে দেখানো হয়। পরীক্ষানিরীক্ষার পর আজিজুলের বাম কিডনিতে পাথর রয়েছে এবং অস্ত্রোপচার করে পাথর অপসারণ করতে হবে বলে জানান ডা. শফিকুল।

দিনমজুর আজিমুলের স্ত্রী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানোর টাকা নেই জানিয়ে স্বামীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য ডা. শফিকুলকে বলেন। পরে ১৯ জুন আজিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭ জুন আজিমুলের অস্ত্রোপচার করেন ডা. শফিকুল।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে আজিমুলের স্ত্রী খালেদা জানান, ওই দিন সকাল ৮টার দিকে অস্ত্রোপচারের জন্য আজিমুলকে ওটিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুপুর ১টা বেজে গেলেও আজিমুলকে বের না করা হলে আমরা মনে করি, আজিমুল হয়তো ওটিতে মারা গেছেন।

পরবর্তীতে ওটি থেকে বের হওয়ার পর আজিমুল জানায়, চিকিৎসক পাথর অপসারণের জন্য বাম পাশে না কেটে ডান পাশ কেটে ফেলেছিল। এরপর বাম পাশ কাটে। ডান পাশ কাটার ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি দুর্ঘটনা। দুই পাশ কাটার জন্য আজিমুলের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে বলে জানান খালেদা।

ভুল অস্ত্রোপচারের অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে ডা. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, এমন একটি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ভালো করে জেনে এবং কাগজপত্র দেখে তারপর বলতে পারব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা