সারাদেশ

মামা-ভাগ্নের প্রাণ নিলো শীতলক্ষ্যা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার উত্তর লক্ষণখোলা ২নং খেয়াঘাটে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত সোয়াদ (৯) বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে ও উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সিয়াম (১১) সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড শিমরাইল মুক্তি স্বরণি এলাকার সিএনজি অটোরিকশা চালক রাজু আহমেদের ছেলে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতরা সর্ম্পকে মামা ভাগ্নে বলে জানা গেছে।

নিহত সিয়ামের বাবা রাজু আহমেদ জানান, তারা মঙ্গলবার স্বপরিবারে উত্তর লক্ষণখোলা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসলে যান। এসময় ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান নদীতে গোসলরত সোয়াদ ও সিয়াম পানিতে ডুবে গেছে। ঘটনার ১০ মিনিট পর তাদের পানি থেকে তোলা হয়। এরপর তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা