সংগৃহিত ছবি
সারাদেশ

নদীতে গোসলে নেমে প্রাণ হারাল শিশু

জেলা প্রতিনিধি: গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে মো. ইফাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মো. ইফাত হোসেন কাপাসিয়া উপজেলার উলুসারা গ্রামের ফারুক মিয়ার ছেলে।

আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বৃহস্পতিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে তিনজন ছেলে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্য থেকে ইফাত হোসেন পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য দুজন ইফাতকে উদ্ধারে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করে এবং তার স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ইফাতকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে টঙ্গী থেকে ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে শিশু ইফাত হোসেনের মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা