সারাদেশ

রাজশাহীতে থালা হাতে দোকানীরা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর আরডিএ মার্কেটের সামনে থালা হাতে বসে ছিলেন দোকানীরা। চলমান লকডাউন তুলে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বুধবার (৭ জুলাই) রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

ব্যবসায়ীরা বলছেন, দেশজুড়ে চলা কঠোর লকডাউনের আগে ১১ জুন থেকেই রাজশাহীতে জোনভিত্তিক লকডাউন ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর কঠোর লকডাউন শুরু হয়। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ এখানকার দোকানপাট। দোকানী ও তাদের কর্মচারীরা কাজ হারিয়ে ঘরবন্দি। অনেকের ঘরে খাবার নেই। পরিবার-পরিজন নিয়ে অভুক্ত রয়েছেন অনেকেই।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক এবিএম মনোয়ার মুনতাজ বলেন, টানা দোকানপাট বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। তারা তিন বেলা নয়, অন্তত দু বেলা হলেও খাবারের নিশ্চয়তা চান। বুধবার তারা সংশ্লিষ্ট দফতরগুলোতে স্মারকলিপি দিয়েছেন। তারা খাবার চান, নয়তো দোকানপাঠ খুলতে চান। তা না হলে করোনায় নয়, তারা না খেয়ে মারা যাবেন।

তিনি আরও বলেন, এখানে ব্যবসা মূলত ঈদ কেন্দ্রিক। গত ঈদুল ফিতরের আগেও টানা লকডাউনে তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। আসছে ঈদুল আজহার আগে দোকানপাট খোলা হলে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে মার্কেটের ভেতরে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে। তারা সেটি মেনেই কর্মসূচি পালন করছেন। ব্যবাসয়ীরা যাতে নির্দেশনা মেনে রাস্তায় নামেন সেটি নিশ্চিত করছে পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা