সারাদেশ

নছিমন উল্টে হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলায় নছিমনের চাকায় পিষ্ট হয়ে হেলপার রুবেল ইসলাম (২০)নামের একজন নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টায় খড়ি নিয়ে ডাঙ্গারহাট থেকে রংপুরে যাওয়ার পথে খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে থাকা স্পিড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুতগতির নছিমনটি উল্টে যায়। এ সময় রুবেল চাকার নিচে চাপা পড়েন। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে। নছিমনটিতে তিনজন আরোহী ছিল।

দুর্ঘটনার পর বাহনটির চালক এবং অন্য আরোহী পালিয়ে যায়। খবর পেয়ে ডিমলা থানার পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

ডিমলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, চাকার নিচে চাপা পড়া অবস্থায় রুবেলের লাশ উদ্ধার করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা