সারাদেশ

নিখোঁজের ১৩ বছর পরে ফিরলেন যুবক

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মিলন আকন (৩০) নামের এক যুবক। ১৩ বছর পরে পরিবারের কাছে ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জুলাই) বরগুনার তালতলী থেকে দুপুর ১টার দিকে মিলনকে বাড়িতে নিয়ে আসেন তার মা মিনারা বেগম। যুবককে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহ-আলম আকনের বড় ছেলে। তাকে দেখতে এলাকার বিভিন্ন মানুষ ভিড় করছেন।

মিলনের মা মিনারা বেগম বলেন, ‘ছেলেকে দীর্ঘ ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পাড়ে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনোকিছু চাওয়ার নেই, আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাবো ও সুস্থ হলে বলতে পারবো ও এতদিন কোথায় ছিল’।

মিলনের বাবা শাহ-আলম আকন বলেন, ‘ মিলন ২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার সঙ্গে ফারুক (১২), খোকন (২৫) নামে আরও দুজন ছিল। কেউই ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি তাদেরকে। হঠাৎ দুদিন হলো শুনতে পেয়েছি আমার ছেলে মিলনকে নাকি পাওয়া গেছে বরগুনার তালতলীতে। পরে ওর মা গিয়ে নিয়ে আসছে এবং এটা যে আমার ছেলে তা আমি পুরোপুরি নিশ্চিত।’

ফিরে আসা মিলন বিয়ের চার মাস পরে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের ছয় বছর পরে তার স্ত্রী পাখিকে পরিবারের সবাই মিলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন।

কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির শরীফ জাগো নিউজকে বলেন, ‘আমার ওয়ার্ডে মিলন নামের এক ছেলে ২০০৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল, আজকে তাকে তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসে। তার বাবা, মা ও পরিবারের লোক তার গায়ে থাকা যে কাটা দাগের কথা বলছে তা পুরোপুরি মিলছে এবং সঙ্গে কাজ করা জেলেদের মাধ্যমে আমি মিলনের পরিচয় নিশ্চিত হয়েছি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা