সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শ্যালোচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরিকুল ইসলাম (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে তার ছেলে মো. তামিম (১৩)।

বুধবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের পার্বতীপুর ইউনিয়নের দিঘামোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক তরিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিন মাস্টারের ছেলে। বাবা-ছেলে দুজনই মোটরসাইকেলে ছিল বলে জানিয়েছেন গোমস্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল করিম।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে রহনপুর-আড্ডা সড়কে মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তরিকুল ইসলাম। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে গুরুতর আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তামিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) স্থানান্তর করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা