সারাদেশ

স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সৌদি আরব প্রবাসী স্বামীর হাতের প্রাণ গেল পারভীন আক্তার (৩৫) নামের এক স্ত্রীর। নিহত পারভিন আক্তারের বাড়ি উপজেলার বুল্লা মাহমুদপুর গ্রামে।

বুধবার (৭ জুলাই) বুধবার রাত দেড়টার দিকে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী তকদির হোসেন পলাতক রয়েছে।

পলাতক সৌদিআরব প্রবাসী তকদীর হোসেন (৩৮),ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চান্দেরপাড় গ্রামের রেনু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র জানায়, সৌদিআবর প্রবাসী তকদির হোসেন প্রায় দেড়মাস মাস আগে ছুটিতে দেশে আসেন। বিদেশ থাকা নিয়ে স্বামীর সাথে প্রায়ই পারভীনের ঝগড়া হতো। পুনরায় বিদেশ যাওয়া নিয়া রাতে কথা-কাটাকাটির জের ধরে বসত ঘরে স্বামী তকদির স্ত্রী পারভীনকে দা দিয়া এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা আহত পারভীনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়া এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত পারভীন স্বামীসহ পিতার বাড়িতে থাকত।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। আসামীকে আটকের জন্য আমাদের টিম কাজ করছে বলেও জানায় পুলিশ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা