সারাদেশ

বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় চারজন ও উপসর্গে পাঁচজন এবং টিএমএসএস হাসপাতালে করোনায় একজন ও মোহাম্মদ আলী হাসপাতালে উপসর্গে ছয়জন মারা যান।

ডা. মোস্তাফিজুর রহমান জানান, করোনায় মারা যাওয়া পাঁচজন হলেন- পাবনা জেলার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘির মুসলেমা (৬০) এবং শেরপুরের হোসনে আরা (৭৫)।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬১৫টি নমুনা পরীক্ষায় জেলায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ৮৮ জন, সারিয়াকান্দির ছয়জন, শিবগঞ্জের দুজন, আদমদীঘির ছয়জন, দুপচাঁচিয়ার ছয়জন, কাহালুর দুজন, নন্দীগ্রামের ১৬ জন, শেরপুরের সাতজন, ধুনটের সাতজন, গাবতলীর চারজন এবং শাজাহানপুরের ১০ জন রয়েছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা