সারাদেশ

হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে । বুধবার (৭ জুলাই) ভোর রাতে হবিগঞ্জের মাধবপুরের বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পারভিন আক্তার (৩৫) মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে। ঘটনার পর স্বামী তকদির হোসেন (৪০) পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় সাত বছর আগে পারভিন আক্তারের সঙ্গে চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তকদির শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। আর্থিক সচ্ছলতার জন্য কয়েক বছর আগে পারভিন সৌদি আরবে পাড়ি জমান। প্রায় দেড় মাস আগে পারভিন সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন পারভিন। রাতে তকদির হোসেন ধারালো অস্ত্র দিয়ে পারভিন আক্তারকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন। এ সময় তাদের শিশু সন্তানরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে পারভিনের মরদেহ দেখতে পায়। ঘটনার পর পরই পালিয়ে যান স্বামী। তাদের দুটি সন্তান রয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা