সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল থেকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান, বুধবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ সংস্কার কাজ শুরু হয়। ব্রিজের এক লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যান চলাচল করছে। তাই এই যানজট।

মুহূর্তেই এই যানজট হাটিকুমরুল গোল চত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারব্যাপী ছড়িয়ে পড়ে। হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা