সারাদেশ

বোনের সাথে খেলতে গিয়ে প্রাণ গেল ফাহিমের

নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড় বোনের সাথে খেলতে গিয়ে মাথায় ইটের আঘাতে ফাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) ভোররাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের মাস্টার পাড়ায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।নিহত ফাহিম সৌদি প্রবাসী ফেরদৌস আলমের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,ফাহিম আলম রোববার সন্ধ্যায় বাসায় তার বড় বোন সারা মণি'র সাথে খেলা করছিল। এক পর্যায়ে বাসার সকলের অজান্তে অসাবধানতাবশত নির্মাণাধীন দেয়ালের একটি ইট খুলে ফাহিমের মাথায় পড়লে সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে।

বিষয়টি জানতে পেরে তার নানা ও মা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ফাহিমের অবস্থা আরও খারাপ হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নিয়ে যাওয়ার পথে সোমবার ভোর আনুমানিক ৪ টার দিকে ফাহিম মারা যায়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা