সারাদেশ

জামালপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: জামালপুরে মুক্তি আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি মক্তব ঘরে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল তার দেহ। এ ঘটনায় সহপাঠী ও প্রেমিক মিরাজকে দায়ী করেছে তার পরিবার। মুক্তি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

সোমবার (৫ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর গ্রাম থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। মুক্তি ওই গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমান দুলুর চার সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। তিনি চান্দের হাওড়া আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিহত মুক্তির মা পারভিন আক্তার জানান, সরিষাবাড়ি উপজেলা ভাটারা ইউনিয়নের চরহরিপুর গ্রামের রিপন মিয়ার ছেলে মিরাজের সাথে মুক্তি একই ক্লাসে পড়ত। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ছয়মাস আগে মিরাজের সাথে মুক্তি পালিয়ে যায়।

কয়েকদিন পর মুক্তিকে তাড়িয়ে দেয় মিরাজের পরিবার। তারপর থেকে মুক্তি এ বাড়িতেই থাকত। গতকাল রাতে মুক্তির মোবাইলে স্থানীয় একটি ধানখোলাতে দেখা করার জন্য মিরাজের মেসেজ আসে। এটা আমি দেখে ফেলেছিলাম। তারপর সে প্রস্রাবের কথা বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলে আমরা তাকে সর্বত্র খুঁজেও পাইনি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মক্তব ঘরে গিয়ে তার ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পাই। ওই ছেলেই আমার মেয়েকে হত্যা করেছে। আমি ওই ছেলের বিরুদ্ধে মামলা করবো।

এ ব্যাপারে জামালপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক ( এসআই) আলমগীর মুনছুর বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশে কোনও ক্ষত বা দাগ দেখা যায়নি। তবে ময়না তদন্ত শেষে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা