সারাদেশ

গোপালগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইলের একটি ডোবা থেকে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের মৃত বাবন সরদার এর মেয়ে।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. লিয়াকত জানিয়েছেন, রোকেয়া বেগম লাঠি ভর করে গ্রামের বিভিন্ন বাড়িতে ভিক্ষা করতেন। গতকাল রবিবারও তিনি ভিক্ষা করতে বের হয়েছিলেন।

স্থানীয়রা আজ সোমবার সকালে তার মৃত দেহ ডোবায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা