সারাদেশ

বিশ্বে সবচেয়ে ছোট গরু সাভারে

নিজস্ব প্রতিনিধি, সাভার : বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে ঢাকার সাভারের আশুলিয়ায়। গিনেস বুক রেকর্ডসে স্থান করে নেয়া ভারতের কেরালা রাজ্যে যে ছোট গরুটি রয়েছে তার চেয়েও আকারে এবং ওজনে ছোট গরুটি রয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায়। বিশ্ব রেকর্ডে জায়গা পেতে গরুটির মালিক এরইমধ্যে আবেদন করেছেন।

গিনেস বুকের সবশেষ তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ৪০ কেজি।

এবার বাংলাদেশের সাভার আশুলিয়ার চারিগ্রাম গ্রামে পাওয়া গেছে এরচেয়েও কম ওজন এবং উচ্চতার গরু। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির বয়স এখন ২ বছর। শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই গরুটির মালিক। গরুটির নাম দেয়া হয়েছে রানী।

শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ২ জুলাই আমরা গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তারা আমাদেরকে একটা রিপ্লাই দিয়েছেন। তাদের কিছু নিজস্ব প্রক্রিয়া আছে তা যাচাই-বাছাই করে আগামী ৯০ দিনের মধ্যে তারা পরবর্তী কার্যক্রম শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন।

রানীর ওজন এখন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি। দাঁতও আছে। কোরবানি দেয়ার উপযুক্ত হলেও রানীকে দেখে তা বোঝার উপায় নেই। পশু চিকিৎসকরা বলছেন, ছোট্ট গরুটি পুরোপুরি সুস্থ্য। তবে উচ্চতা এবং ওজন আর বাড়ার আর সম্ভাবনা নেই।

ভেটেরিনারি চিকিৎসক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, আমি অনেকদিন থেকেই গরুটিকে নিবিড় পর্যবেক্ষন করেছি। একজন পশু চিকিৎসক হিসেবে আমার যে পর্যবেক্ষন তাতে এই গরু আর বাড়বে না। প্রজনন ক্ষমতা থাকলেও অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে সতর্কভাবে গরুটির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

গরুটিকে বিশ্ব রেকর্ডে স্থান দিতে এরই মধ্যে গিনেজ বুক কর্তৃপক্ষর কাছে আবেদন করেছে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা