সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই ভাই নিহত 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে বালুভর্তি ট্রাকচাপায় আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চালা সাতরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চালা বানিয়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে চালা সাতরাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়ার পর পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা