সারাদেশ

খাগড়াছড়িতে বাসে আটকে কিশোরীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি: খাগড়াছড়ির বাস টার্মিনালে শুক্রবার গভীর রাতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে বাসে তুলে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার কিশোরী খাগড়াছড়ি সদরের নুনছড়ি এলাকার বাসিন্দা।

শনিবার (৩ জুলাই) ভোর বেলা অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করছে খাগড়াছড়ি সদর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়,ধর্ষণের শিকার কিশোরী মায়ের সাথে অভিমান করে সে বাসা থেকে বের হয়ে যায়। তারপর কিশোরী পায়ে হেঁটে খাগড়াছড়ি জেলা সদরের দিকে আসার পথে রাত ৩টার পর ঐ কিশোরী বাস টার্মিনাল পৌছলে ধর্ষণের শিকার হয়।

বিষয়টি জানার পর সাব-ইনস্পেক্টর জাহেদুল কাঁদের এর নেতৃত্বে ৬টার দিকে পুলিশের একটি টিম শহরের বাস টার্মিনাল থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম (২৫) ও মো.কামাল মিজি (২৯)কে আটক করে।

আটককৃত রফিকুল ইসলাম সিলেট হবিগঞ্জ মাধবপুর থানা এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। আটককৃত অন্য আসামী মো. কামাল মিজি খাগড়াছড়ি উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদ'র ছেলে বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানায়, পড়ালেখা না করে বেশিরভাগ সময় টিভি দেখায় মায়ের বকুনি খেয়ে কিশোরী রাগ করে সবাই ঘুমিয়ে যাওয়ার পর গভীর রাতে বাসা থেকে বের হয়ে যায়। এরপর সে পায়ে হেঁটে খাগড়াছড়িতে আসার সময় টার্মিনাল এলাকায় আসলে দুই যুবকের হতে ধর্ষণের শিকার হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদ জানান, ভোরে অভিযোগ পেয়ে আমাদের পুলিশ ফোর্স টার্মিনাল এলাকা থেকে আসামীদের আটক করে থানায় নিয়ে আসে। আলামত হিসেবে গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। ধর্ষণকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, পরিবারের লোকজনের সাথে রাগ করে কিশোরী রাতে বের হয়ে চলে আসে। টার্মিনাল এলাকায় আসলে এই দুই যুবক তাকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে। মেয়েটি ছাড়া পেয়ে দোর দিলে আবার ধরে আরেকটি গাড়িতে তুলে আবারো ধর্ষণ করে আরেকজন। পরে ছাড়া পেলে থানায় এসে অভিযোগ করলে পুলিশ গিয়ে আসামীদের আটক করে থানায় নিয়ে আসে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা