সারাদেশ

বরগুনায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনার পাথরঘাটায় মাটি খুঁড়ে হাত-পা বাঁধা অবস্থায় মা ও কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সুমাইয়া ও তার ৯ মাসের মেয়ে। এ ঘটনায় নিহত সুমাইয়ার স্বামী শাহীন মুন্সি (৩৫) পলাতক রয়েছেন। পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর হাত-পা বেঁধে গর্ত খুঁড়ে পুতে রেখেছিলেন শাহিন মুন্সী।

স্থানীয় আবদুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে শাহিন ও সুমাইয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগেই সুমাইয়ার সন্তান জন্ম নেয়। এর পর শালিস বৈঠকের মাধ্যমে তাদের বিয়ে হয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা