সারাদেশ

নওগাঁয় সিমেন্ট-আমবাহী সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন হলেন- আম ব্যবসায়ী খলিল প্রামাণিক (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে। অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও আহতরা জানান, নওগাঁর সাপাহার থেকে ট্রাকে করে আম নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন খলিল প্রামাণিক। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খলিল প্রামাণিক ও একই ট্রাকের চালকের সহযোগী মারা যান।

তারা আরও জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই নূর মোহাম্মদ বলেন, আমের মৌসুমে সাপাহার থেকে আম নিয়ে খলিল প্রামাণিক ব্যবসা করছিলেন। লকডাউনের কারণে রাতে ট্রাকে করে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন।

মান্দার থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা