ছবি : সংগৃহিত
সারাদেশ

মান্দায় দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ টি দোকান পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : মধ্যরাতে গুলিবর্ষণে ক্যাম্পজুড়ে আতঙ্ক, নিহত ১

বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে।

সতীহাট বাজার বণিক সমিতির উপদেষ্টা দেওয়ান ময়েন উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে সতীহাট বাজারের সাফিয়া মেশিনারীজ (ওয়েল্ডিং) এন্ড ভ্যারাইটি স্টোর নামের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এরপর আশেপাশের দোকান ও মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ঘাসফুল এনজিও অফিস এবং পার্শ্বের গোডাউনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিকভাবে বিষয়টি মান্দা ফায়ার সার্ভিসের সাব-ষ্টেশনে জানানো হয়।

আরও পড়ুন : তুলার গুদাম পুড়ে ছাই

এরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে দোকানের সম্পূর্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে বাজার বণিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, যাতে তিনি পুষিয়ে উঠতে পারেন।

আরও পড়ুন : ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব- অফিসার নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক রেজাউল ইসলাম দাবি করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা