সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে আরও চারজন আহত হয়। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বগুড়ার শেরপুর উপজেলার আশগ্রামের বাসিন্দা অটোরিকশাচালক ইসমাইল হোসেনের ছেলে নবাব আলী (৪০) এবং গাইবান্ধা সদর উপজেলার নাছিরাবাদ এলাকার নুর ইসলামের ছেলে এবং মৌচাক এলাকার হাইড্রোঅক্সাইড কারখানার লিংকিং অপারেটর জয়নাল হোসেন (৩৫)।

আহতরা হলেন– মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর গ্রামের সৈয়দ রোমন আহমেদ (৩৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুকরাইল গ্রামের বাসিন্দা অটোচালক বাবু মিয়া (২৪), হযরত আলী (৫৫) ও অজ্ঞাত যুবক (২৮)।

কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় দুটি ট্রাক প্রতিযোগিতা করে একে অপরকে অতিক্রম করার সময় মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোরিকশাকে চাপা দেয়।

ট্রাকের চাপায় অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোচালক নবাব আলী ও পোশাক শ্রমিক জয়নাল হোসেনের নিহত হন এবং অটোরিকশার চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি জানান, এলাকাবাসী ধাওয়া করে ট্রাক চালকের সহযোগীসহ ট্রাকটি আটক করেন। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা