সারাদেশ

থানা থেকে পালালো আসামি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর ভাসানচর থানা হাজত থেকে মো. সাহেদ (২৮) নামে গ্রেফতারকৃত এক আসামি পালিয়ে গেছে।

শনিবার (৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার (২ জুলাই) রাত ২টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে আসামি মো. সাহেদ হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ১ জুলাই রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

আসামি মো. সাহেদ নৌ-বাহিনীর ওয়ার হাউজ ভাংচুরের ঘটনায় জুন মাসে হওয়া মামলার (নম্বর ২) পলাতক আসামি বলে জানান তিনি।

আসামি মো. সাহেদ মৃত আবদুল্যাহর ছেলে ও ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা। তার বিরুদ্ধে পেনাল কোড ২২৪ ধারায় মামলা নম্বর ১ হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা