সারাদেশ

লকডাউনে বিয়ে খাবার এতিমখানায় 

নিজস্ব প্রতিনিধি,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বিয়ের অনুষ্ঠানের খাবারের আয়োজন বন্ধ করা হয়েছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করে করায় বিয়ের খাবার অনুষ্ঠান বন্ধ করে দেয় শ্রীনগর উপজেলা প্রশাসন।

শুক্রবার (২জুলাই) বেলা ১২ টায় উপজেলার পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও গ্রামে নিমাইপারায় এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, পাটাভোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নজরুল ইসলামের ভাই মো.বাবু ও মো. শফিকুল ইসলামের মেয়ে বাধন আক্তারের সাথে বিবাহকে কেন্দ্র করে এ অনুষ্ঠান হচ্ছিল। তাদের দুইজনের বাড়ি একই গ্রামে।

প্রণব কুমার ঘোষ বলেন,৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। যা বন্ধ করে দেওয়া হয়েছে এবং খাবার এতিমখানায় বিতরণ করা হয়। যেহেতু, বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক এবং সবদিক বিবেচনা করে শুধু ছেলে পক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে।


সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা