সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় চলাচলের রাস্তা লিজ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ের একটি চলাচলের রাস্তা লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ। ওই রাস্তাটি নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে জেলা পরিষদের মামলা চলমান থাকা অবস্থাতেই লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাস্তাটি লিজ দিলে এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। এ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, সরাইল হাসপাতাল মোড়ের সরাইল মৌজার ৭২৮৭ নম্বর দাগের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা এবং এটি জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় কয়েকমাস আগে জেলা পরিষদের এক সদস্যের নেতৃত্বে ওই রাস্তায় ঘর তোলার চেষ্টা করা হয়। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে ওই সদস্য পিছু হটতে বাধ্য হন। এ নিয়ে জেলা পরিষদের সঙ্গে সওজ এর মামলা চলমান। এ অবস্থাতেই জায়গাটি লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, 'আমাদের নীতিমালা ফলো করে যেসব জায়গা লিজ দেওয়া যায় সেগুলো দেওয়া হবে। এরই অংশ হিসেবে ওই জায়গাটিও লিজ দেওয়া হবে।' জায়গাটি নিয়ে সওজের সঙ্গে মামলা চলমান উল্লেখ করে তিনি জানান, যদি আইনি প্রক্রিয়ায় কিছু হয় সেটা সেভাবেই দেখা হবে।

সওজ-এর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক এ প্রতিবেদককে বলেন, 'আমি ওই এলাকায় সার্ভেয়ার পাঠিয়েছি। যদি জায়গাটি আমাদের দখলে থাকে ও সব কাগজপত্র ঠিক থাকে তাহলে লিজ না দেওয়ার জন্য জেলা পরিষদকে চিঠি দেওয়া হবে।'

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা