সারাদেশ

মাটিচাপায় প্রাণ হারালো শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পাড় বাঁধার সময় মাটিচাপায় প্রাণ হারালো শফিকুর রহমান (৩৩) নামে এক শ্রমিকের।

বুধবার (৩০ জুন) সাড়ে দুপুর ১২টায় দেবিদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ ঘটনা ঘটে। শফিক একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুবিল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সরকার।

তিনি বলেন, সকাল থেকে ড্রেজার দিয়ে পুকুরের পাড় বাঁধের কাজ চলছিল। এ সময় হঠাৎ করে পুকুরপাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটিচাপা পড়ে শফিক মারা যায়। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকের মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা