সারাদেশ

নাটোরে করোনায় মৃত্যু আরও ৪ 

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় একইসময় নতুন করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৩০ জুন) নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, নাটোর শহরের সাকুর আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৬), বড়াইগ্রামের বনপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে আনছের আলী (৫০), দত্তপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে আক্কাস আলী (৪২) ও পাটুল হাপানিয়ার জহুরুল ইসলামের স্ত্রী মালেকা (৫৭)।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৯ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা