সারাদেশ

বিধি-নিষেধ উপেক্ষা করে পশুর হাট

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সরকারঘোষিত ‘সীমিত লকডাউন’ শুরু হয়েছে। এ ‘লকডাউন’ বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাঠে ছিল উপজেলা ও পুলিশ প্রশাসন।

যান চলাচল ও দোকানপাট খোলা রাখার বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান চোখে পড়েছে। তবে কঠোরতার মাঝেও জমায়েত করে উপজেলা সদরে বসে সাপ্তাহিক পশুর হাট। হাটে হাজার হাজার মানুষ সমবেত হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে সোমবার (২৮ জুন) বিকেলে উপজেলা প্রশাসন বাজারটি বন্ধ করতে তৎপর হন। তবে সন্ধ্যা থেকে সড়কে রিকশা চলাচল করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড্ডাপাড়া এলাকায় সপ্তাহে প্রতি সোমবার বসে পশুর হাট। এ হাটে গরু, ছাগল ও মহিষ ক্রয়-বিক্রয় করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ ঘোষণা করা হলেও তা উপেক্ষা করে সোমবার সকাল থেকে সরাইল পশুর হাট জমে ওঠে।

দুপুরের দিকে হাটে গিয়ে দেখা যায়, সেখানে পা ফেলার জায়গা নেই। হাটজুড়ে গরু-ছাগল ও ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে হাট বন্ধে তৎপর হয় প্রশাসন।

তবে উপজেলা সদর ও কালিকচ্ছ এলাকায় কোনো প্রকার যানবাহন চলতে দেয়নি পুলিশ প্রশাসন। বন্ধ করে দেয়া হয় রিকশা পর্যন্ত। ফলে সাধারণ মানুষ পড়ে দুর্ভোগে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘গরু বাজারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি। সার্বিক বিষয়ে নির্দেশনা রয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল বলেন, ‘রোববার থেকেই আমরা মাইকিং করেছি, শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দোকান ও কাঁচাবাজার ছাড়া কোনো দোকানপাট না খুলতে।’ তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন জায়গায় ১৪ জনকে শাস্তি দিয়েছি। কর্তৃপক্ষকে গরুর হাট বন্ধ করতে নির্দেশ দিয়েছি। বাজারের লোকজনকে সরিয়ে দিচ্ছি এবং ইজারাদারদের বলেছি- পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বাজার বন্ধ রাখতে।’

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা