সারাদেশ

ভূয়া পুলিশের হাতে ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে পূর্ব বিরোধের জের ধরে জুনেদ (৪০) নামের এক যুবককে গুরুতর আহত করেছে ।

সোমবার (২৮ জুন) বিকালে সুনামগঞ্জ মাছ বাজারে এ ঘটনা ঘটে।

আহত জুনেদ আরপিননগর নিবাসী জাহার মিয়ার ছেলে। ঘটনার পর পরই আহত যুবকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে সুনামগঞ্জ বাজারে মাছ কিনার সময় পিছন থেকে ঘাতক আতিক বাঁশ দিয়ে জুনেদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে মাছ ব্যাবসায়ীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় হামলাকারী আতিকুরের (৩৮) বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী আতিকুর এর আগেও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করে বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা