সারাদেশ

গোপালগঞ্জে করোনায় মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১জন ও টুঙ্গিপাড়ায় ১জন এবং করোনা উপসর্গ নিয়ে নড়াইলের এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।

মঙ্গলবার(২৯ জুন) দৃপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের ইমরান শরিফ (৪০) ও নড়াইল জেলার নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের তরিকুল ইসলাম (৫৬)। আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মাহফুজা বেগম (৪০)।

সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ ও সহকারী পরিচালক ডা: অসিত মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ওই তিনজন করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ইমরান শরিফ ও মাহফুজা বেগম মারা যান।

অপরদিকে, নড়াইল জেলার নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের তরিকুল ইসলাম গোপালগঞ্জ সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। নমুনায় করোনা পজিটিভ আসলে তাকে করোনা ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২১ জন। সনাক্তের হার শতকরা ৩২ ভাগ। এ পযর্ন্ত জেলায় মোট ২৬ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় মোট সনাক্ত হযেছে ৪ হাজার ৮৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯ জন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা