সারাদেশ

৩০ টাকার ভাড়া ৭০ টাকা 

নিজস্ব প্রতিনিধি, সাভার: দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে সারা দেশে সীমিতকারে লকডাউন। এতে জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন এবং রিকশা ছাড়া রয়েছে সকল প্রকার গণপরিবহনের উপর নিষেধাজ্ঞা । কিন্তু করোনার সংক্রমণ ঠেকাতে মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকলেও সীমিতকারে কল কারখানার ও সরকারি-বেসরকারি অফিস খোলা রাখতে পারে বলেও প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । এ নিয়েই গণপরিবহণ বন্ধ এবং কর্মস্থলে পৌঁছতে ভোগান্তি পোহাতে হয়েছে শ্রমজীবী মানুষদের ।

সোমবার (২৮ জুন) সকালে সাভার বাসস্ট্যান্ড ,গেন্ডা ,উল্লাইল ,হেমায়েতপুর ,নবীনগর ,বাইপাইলসহ সাভারের বিভিন্ন স্থানে কয়েক শতাধীক পোশাক শ্রমিকসহ ভিন্ন পেশার লোকদেরও গণপরিবহণের অপেক্ষায় জটলা করে ।

সরেজমিনে আরো দেখা যায়, স্বাস্থ্যবিধি না মেনেই বাসের জন্য জটলা করে অপেক্ষা করছে যাত্রীরা। আবার কোনও যানবাহন পেলেও গাদাগাদি করে উঠছে তারা । সেই সাথে যানবাহন গুলোও সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি না মেনেই লোক বোঝাই করে চলাচল করছে ।

অন্যদিকে বাসের জন্য অপেক্ষারত সুমন জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি । দুই-একটা মাঝে সাঝে বাস আসে । কিন্তু অনেক লোকের চাপ আর সরকারের নির্ধারিত ভাড়া না নিয়ে দুইগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি।

সায়লা নামে এক নারী পোশাক শ্রমিক জানান, ‘ কারখানা খোলা আছে । অনেক সময় ধরে বাসের অপেক্ষা করলাম । কিন্তু কোনও বাসে ওঠতে না পেরে ৩০ টাকার ভাড়া রিকশায় ৭০ টাকায় যাচ্ছি।’

তবে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে স্বল্প দুরত্বে কয়েকটি বাস চললেও সিট প্রতি দ্বিগুণ ভাড়া ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রী বোঝাই করে বাস চালাছে বলে ক্ষোভ প্রকাশ করে আমির হোসেন নামে এক যাত্রী । তিনি আরো জানান, সরকার গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখায় বিপাকে পড়তে হচ্ছে তাদের ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা