সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসে (কোভিড-১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে একজনের বাড়ি নান্দাইল ও অন্যজনের ঈশ্বরগঞ্জ উপজেলায়। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনার দুই জন করে এবং শেরপুর ও টাঙ্গাইলে একজন করে রোগী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুই জন পজিটিভ ও ছয় জন করোনার উপসর্গ নিয়ে মোট আট জন মারা গেছেন। এছাড়া বর্তমানে করোনা ইউনিটে ১৯৩ জন রোগী ভর্তি আছেন। আইসিউতে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮৩টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা সাত ৫৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৪৮ জন।

রোববার (২৭ জুন) ময়মনসিংহ মেডিকেলে দুই জন পজিটিভসহ ১০ রোগীর মৃত্যুর তথ্য জানানো হয়। আর শনিবার তিন জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা