সারাদেশ

খুলনায় আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: করোনায় আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এই ১১ জনের মৃত্যু হয়। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাদের মধ্যে ডেডিকেট হাসপাতালে ৬জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫জনের মৃত্যু হয়।
তারা হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন।

ডেডিকেট হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন- খুলনার খানজাহান আলী থানা এলাকার আকলিমা (৩৫), সাতক্ষীরার তালার মো. সিফাতুল্লাহ্ (৮৫), খুলনার মৌলভীপাড়ার ফেরদৌসী ইসলাম (৫৮) ও নাইলী (৬৭), খুলনার ডুমুরিয়ার আম্বিয়া (৩৫) এবং বাগেরহাটের মংলার প্রদীপ কুমার (৬৩)।

অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাট সদরের লাউপোল এলাকার নারায়ণ (৭১), খুলনার বটিয়াঘাটার জেবুন্নেসা (৬৭), নড়াইল লোহাগড়ার কতাকল এলাকার আব্দুর রহমান (৬০), গোপালগঞ্জের আড়পাড়ার সুফিয়া বেগম (৪৫), খুলনার হরিণটানা এলাকার এমএ হাশেম (৬৮)।

এছাড়া রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা