সারাদেশ

চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও উপসর্গ নিয়ে চট্টগামে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৩২৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৯৯৭ জনে।

সোমবার (২৮ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার (২৭ জুন) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে একহাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৩২৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৭ ও উপজেলার ১০০ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৬ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা