সারাদেশ

যুবকের ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : সীমানা নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিবেশী রাকিবুল হাসান রিফাত (১৬) যুবকের ধাক্কায় তালেবুজ্জামান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুজ্জামান বীর মুক্তিযোদ্ধা শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আদর্শপাড়ার বাসিন্দা ও নৌবাহিনীর সাবেক সদস্য ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে শাজাহানপুর থানা হেফাজতে নিয়েছে পুলিশ । সে একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের মেয়ে ফারহানা জামান ও স্বজনরা জানান, রোববার বিকেলে প্রতিবেশী শফিকুল ইসলামের পরিবারের সঙ্গে সীমানা প্রাচীর নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় নিহতের মেয়েদের মারার জন্য রিফাত ও তার বাবা শফিকুল ইসলাম বাঁশ হাতে তেড়ে আসেন। মেয়েদের বাঁচাতে বীর মুক্তিযোদ্ধা তালেবুজ্জামান এগিয়ে আসেন।

এর এক পর্যায়ে রিফাত ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। আহত অবস্থায় তালেবুজ্জামানকে স্থানীয়দের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানায়, আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। অভিযুক্ত যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা