সারাদেশ

ফাঁসির দড়ি গলায় পরে গাছে বসে ছিলেন!

সাননিউজ ডেস্ক: ফাঁসির দড়ি গলায় বেঁধে গাছে বসে থাকা আত্মহত্যা প্রচেষ্টাকারী এক যুবককে উদ্ধার করেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এক কলারের ফোন করলে তারা এসে উদ্ধার করেন।

রবিবার (২৭ জুন) সকাল সাড়ে দশটায় একজন কলার কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রাম থেকে ফোন করে জানান তাদের গ্রামে একটি রেইনট্রি গাছের ডালে ফাঁসির দড়ি টাঙিয়ে গলায় পরে এক যুবক বসে আছে। তারা অনেক অনুরোধ করেছিলেন কিন্তু যুবক কিছুতেই তাদের কথা শুনছিল না উপরন্তু হুমকি দিচ্ছিল কেউ যদি গাছে ওঠার চেষ্টা করে তবে তিনি লাফ দেবেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি করিমগঞ্জ ফায়ার সার্ভিসে জানিয়ে অবিলম্বে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।সংবাদ পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার ফারুক আহমেদ ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে যুবককে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু যুবক হুমকি দিচ্ছিলেন তাদেরকে চলে যেতে নইলে গাছ থেকে তিনি লাফ দেবেন। এক পর্যায়ে যুবক গাছ থেকে লাফ দেয়, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি গাছের নিচে পানিতে পড়েন। দ্রুত ফায়ার সার্ভিসের দল যুবককে উঁচু করে ধরে রাখেন এবং তার গলায় লাগানো ফাঁসির দড়ি কেটে দেওয়া হয়।

উদ্ধারকৃত যুবককে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে উদ্ধারকৃত যুবককে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল থানায় নিয়ে যায়।

করিমগঞ্জ থানার এস আই কামরুজ্জামান জানান, যুবকের মা বাবা বেঁচে নেই, তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। আত্মীয় পরিজন বিহীন অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা