সারাদেশ

গোসলে নেমে ঢেউয়ে ভেসে গেলো স্কুলছাত্র 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের কবিতা চত্বর সমুদ্রসৈকত পয়েন্টে গোসলে নেমে পানিতে ভেসে গেছে ইশরার হাসনাইন (১৭) নামে এক স্কুলছাত্র।

রোববার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। ইশরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের বাজারঘাটা এলাকার আমান উল্লাহর ছেলে।

লাইফগার্ডের কর্মীরা বলেন, সকাল ৮টার দিকে ইশরার হাসনাইন অপর ৩ বন্ধুসহ সৈকতের শৈবাল পয়েন্টের কবিতা চত্বর এলাকায় গোসলে নামে। এ সময় ঢেউয়ের ধাক্কায় একজন ভেসে গেলে তাকে উদ্ধার করতে নামে ইশরার। তখন স্রোতের টানে ইশরার নিখোঁজ হয়।

এ সময় লাইফগার্ডের কর্মীরা সাগরে নেমে একজনকে উদ্ধার করলেও ইশরার নিখোঁজ রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের তৎপরতা চলছে। সমুদ্র উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা