সারাদেশ

বগুড়ায় ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় আদমদীঘিতে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুন) সকাল ৯টায় উপজেলার অদূরে পূর্ব ঢাকারোড বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলেন- সান্তাহার ইয়ার্ড কলোনীর মোকছেদ আলীর স্ত্রী লাইলি বেগম (৫০) ও নওগাঁর রানীনগর উপজেলার পারইল গুচ্ছগ্রামের খোরশেদ আলীর স্ত্রী আসমা বেগম (৪০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, সকালে মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই নারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা