সারাদেশ

নওগাঁয় স্বাস্থ্যবিধি ও মাস্ক নিশ্চিত করতে অভিযান

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর সাপাহারে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

শুক্রবার (২৫ জুন) বেলা ৪টার দিকে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, হরিপুর ও তিলনা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ৮ টি মামলায় ১৮৫০ টাকা জরিমানা করা হয়।

এসময় মাস্ক ব্যবহারসহ সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনে এলাকার জনসাধারনকে উদ্বুদ্ধ করা হয়। হাঁটে আগত মাস্কবিহীন জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এবং মাস্ক না পরার দায়ে ১০ জন কে নির্বাহী অফিসার এর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে বিধি মোতাবেক অর্থদন্ড দেওয়া হয়।

নির্বাহী অফিসার বলেন, বিদ্যমান পরিস্থিতিতে করোনা সুরক্ষায় মাস্ক পরিধান একটি অপরিহার্য বিষয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সবাইকে সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করতে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা