সারাদেশ

ফরিদপুরে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক সেবা চালু  

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে কঠোর লকডাউনেও হঠাৎ করেই বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে ফরিদপুর জেলা পুলিশ। 'জরুরি অক্সিজেন প্রয়োজন' কারো নিকট হতে এমন ফোন পেলে সেখানে পৌঁছে যাচ্ছে এই অক্সিজেন ব্যাংক।

এর তদারকি করছেন পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার (আরআই) আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করছেন পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. শাহজাহান।

শহরের গুহলক্ষীপুর মহল্লার ধোপাবাড়ি সড়কের বাসিন্দা আব্দুস সাত্তারের স্ত্রী শ্বাসের রোগী তাহেরা বেগমকে (৬৫) সেবা দেয়ার মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। 'পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর' এ স্লোগান নিয়ে চলছে এই সেবা বিতরণ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘জেলায় করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় অক্সিজেনের চাহিদা অনেক বেড়ে গেছে। তাইতো জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ জুন) থেকে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা