সারাদেশ

নোয়াখালীতে অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্র ও গুলিসহ সামছুদ্দিন (৩৫) নামে সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি দল। এসময় তার কাছ থেকে সময় তার কাছ থেকে তিনটি একনলা বন্দুক ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ক্লোজার ঘাট চরএলাহিস্থ ইমাম ষ্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত একই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

অভিযানকালে তার সহযোগী অপর সন্ত্রাসী চট্টগ্রামের সন্দীপ উপজেলার উড়িরচর এলাকার আবু তাহেরের ছেলে মো. শাহীনুর রহমান শাহীন (৩৯) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড লিডার আব্দুল্লাহ আল জাবের, জিডি (পি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত শাহীনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা