সারাদেশ

রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি মানছেনা ক্রেতা ও বিক্রেতারা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানী ঢাকার চারপাশের সাত জেলায় চলমান লকডাউন চলছে। তবে রাজবাড়ীতে পালিত হচ্ছে ঢিলেঢালা লকডাউন। নিয়ম অমান্য করে বাজারগুলোতে রয়েছে মানুষের ভিড়। এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেনা ক্রেতা ও বিক্রেতারা।

শুক্রবার (২৫ জুন) দুপুরে বাজারে সরেজমিন দেখা যায়, বাজারে রয়েছে মানুষের ভিড়। তবে অনেকের মুখেই দেখা যায়নি কোনো মাস্ক। আবার অনেকের মুখে মাস্ক থাকলেও তা ঝুলছিল থুতনিতে।

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর বড় বাজার ও প্রধান সড়কে দেখা যায়, রিকশা-ইজিবাইকসহ মানুষ চলাচল করছে। তবে প্রশাসনের কঠোর তদারকিতে গত কয়েকদিনের তুলনায় শুক্রবার সড়কে যানবাহন ও মানুষ ছিল অনেকাংশেই কম। বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন ও সাধারণ জনগণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘর থেকে বের হলেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন অনেকে। এছাড়া লকডাউন বাস্তবায়নে জেলার বিভিন্ন হাটবাজারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। একইসময় করোনায় মৃত্যু হয়েছে একজনের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা