সারাদেশ

পুত্রবধূর ছুরিকাঘাতে আহত শাশুড়ির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হন রোকেয়া বেগম (৫৪) নামে এক নারী। তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ২১ জুন সন্ধ্যায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার নিজ বাড়িতে পুত্রবধূ নাছমিন আক্তারের ছুরিকাঘাতে আহত হন শাশুড়ি রোকেয়া। ঘটনার পরপরই নাছমিনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে রোকেয়া বেগমের ছেলে গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে বিয়ে হয় নাছমিনের। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের জেরে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত সোমবার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসে সন্ধ্যায় তর্কাতর্কির এক পর্যায়ে শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। শাশুড়িকে মৃত ভেবে পালানোর সময় তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। রোকেয়া বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একই দিন রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বুধবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু বলেন, গত সোমবার সন্ধ্যায় খাগরিয়া ইউনিয়ন এলাকায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত নারী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পরদিন (মঙ্গলবার) আদালতে পাঠিয়েছে। তাকে সাতদিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। নাছমিনের বিরুদ্ধে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা