জাতীয়

মাসে ২ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে প্রতি মাসে দুই কোটি ডোজ টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

রোববার (১৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের ফেসবুক পেজে লাইভে এসে টিকাদানের এ পরিকল্পনার কথা জানান মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, টিকার সরবরাহ এখন বেশ ভালো। আমাদের হাতে পর্যান্ত পরিমাণ টিকা রয়েছে। আমার সামনের দিনগুলোতে টিকা পাওয়ার উৎস নিশ্চিত করেছি।

তিনি আরও বলেন, সারাদেশে প্রতি মাসে ১ কোটি থেকে ২ কোটি ডোজ টিকা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। সেই অনুযায়ী মাঠপর্যায়ে টিকাদান কর্মসূচি চলছে। আগামী দিনগুলোতে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে আরও গতি নিয়ে আসতে হবে।

খুরশীদ আলম বলেন, সপ্তাহে এক দিন নিবন্ধিত ও ৬০ বছরের ঊর্ধ্বে বয়সীদের স্পট রেজিস্ট্রেশনে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। যারা বয়স্ক তারা যেন আগে টিকা পান। কারণ বয়স্ক জনগোষ্ঠী বেশি করোনা সংক্রমিত। তাদের মৃত্যুর সংখ্যাও বেশি। সুতরাং তাদের সুরক্ষার কথা চিন্তায় থাকতে হবে।

তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদে যেদিন ২ দিন নিয়মিত টিকাদান থাকবে না, সপ্তাহে এমন দুই দিন টিকা দেয়া হবে। টিকা প্রত্যাশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নিবন্ধন করবেন এবং এসএমএস আসার পর টিকা নেবেন। আইসিটি বিভাগ ইউনিয়নের নাম ব্যবহার করে টিকা প্রতাশীদের কাছে এসএমএস পাঠাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানে টিকাকেন্দ্র ছিল তা সরিয়ে নেয়া হবে। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে টিকাকেন্দ্র করার পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে বড় হল রুমেও টিকা কেন্দ্র করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের টিকার বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী শিশুদের টিকার আওতায় আনার কাজ করে যাচ্ছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা