জাতীয়

করোনা মোকাবেলায় উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনাকালে নারী, শিশু ও যুব উন্নয়নে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে বেরিয়ে আসার জন্য উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হওয়ায় সচেতনতামূলক কার্যক্রম অভিভাবক, কমিউনিটি প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মাঝে বিস্তার জরুরি।

রোববার (১৯ সেপ্টম্বর) সংসদ ভবনস্থ শপথ কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহায়তায় সংসদ সচিবালয় থেকে বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি)-র ৩টি উপ-কমিটির ২য় যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এসপিসিপিডি প্রকল্পের যথাযথ বাস্তবায়নে সংসদ সদস্যগণ অত্যন্ত দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল হয়ে কাজ করছেন। ২০২২ সাল থেকে ইউএনএফপিএ যে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে তাতে সংসদের বর্তমান প্রকল্পের প্রতিফলন থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনা অতিমারির সময়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখা সম্ভব হয়েছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের মানুষের সার্বিক সুরক্ষা নিশ্চিত হয়েছে। বর্তমান সরকার অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, আইসিটি প্রশিক্ষণ, ই-কমার্স ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত প্রশিক্ষণসহ ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সামনের দিকে এগিয়ে যেতে উপকমিটির সদস্যগণের সুচিন্তিত মতামত ও উদ্ভাবনী পরামর্শ জরুরি, কেননা এর মাধ্যমে আগামী দিনের লক্ষ্য নির্ধারিত হবে। দেশের অনেক অঞ্চলে এখনো প্রকল্প কার্যক্রম শুরু করা যায়নি। প্রত্যন্ত অঞ্চল ও হাওর এলাকাগুলোতে উপ-কমিটির কর্মকান্ড বিস্তৃত করতে প্রকল্প কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজের সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার , ফখরুল ইমাম এমপি, শামসুল হক টুকু এমপি, রুহুল হক এমপি বক্তব্য রাখেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা