সারাদেশ

অন্তঃসত্ত্বা কিশোরী, প্রমাণ চাইলেন ছেলের মা

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার মদনে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন এক যুবক। ভুক্তভোগী কিশোরী এখন সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে এর প্রমাণ চেয়েছেন ছেলের মা।

বৃহস্পতিবার( ২৪ জুন) রাতে অভিযুক্ত আছির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে মদন থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

ঘটনাটি ঘটেছে মদন উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান পশ্চিমপাড়া গ্রামে। আছির উদ্দিন জেলার খালিয়াজুরি উপজেলার বোয়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঘান পশ্চিমপাড়া গ্রামের মামা রফিকুলের বাড়িতে থাকছিলেন আছির উদ্দিন। সেই সুবাদে মামার প্রতিবেশী ওই প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী কিশোরী। এরপর ১৮ জুন তাকে ডাক্তারের কাছে নেন স্বজনরা।

ডাক্তার নাদিয়া নাসরিন আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে উল্লেখ করেন, ওই কিশোরী সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরে বিষয়টি আছির উদ্দিনের পরিবারকে জানানো হয়। এরপর সালিশি বৈঠকেও বিষয়টি মীমাংসা করতে পারেননি এলাকার গণ্যমান্য লোকজন।

তাই বৃহস্পতিবার রাতে আছির উদ্দিনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

সাবেক ইউপি সদস্য মাঘান গ্রামের চান্দু মিয়া জানান, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু ছেলেপক্ষ রাজি না হওয়ায় মীমাংসা করা সম্ভব হয়নি।

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর মা বলেন, আমার মেয়েটিকে আছির উদ্দিন ধর্ষণ করায় অন্তঃসত্ত্বা হয়েছে। থানায় মামলা করেছি। আমি এর ন্যায় বিচার চাই।

অভিযুক্ত আছির উদ্দিনের মা আছমা আক্তার বলেন, আমার ছেলে আছির উদ্দিন অপকর্ম করলে ডাক্তারি পরীক্ষা করা হবে। ডাক্তারি রিপোর্টে প্রমাণিত হলে মেয়েটিকে আমার ছেলের বউ করা হবে।

মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় আছির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন কিশোরীর মা। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা