সারাদেশ

সাভারের পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন অফিসে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে ধামরাই-বালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সাব অফিসের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ডাকাতি করা হয়।

ডাকাতরা ছয়টি ট্রান্সফরমার, তার, কম্পিউটার, টাকা, মোবাইল, কাপড়-চোপড়সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। এ সময় ডাকাতদের মারধরে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন অভিযোগ কেন্দ্র ও সাব স্টেশনে ভোরে ১২-১৫ জনের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে অফিসে ঢুকেন। এরপর অফিসের চারজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ও তাদের মারধর করেন তারা। পরে এ ঘটনায় আহত চারজনের মধ্যে লাইনম্যান আবুল কাশেম ও জসিম উদ্দিনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

খবর পেয়ে ধামরাই থানাধীন কাওয়ামীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ‘কয়েকটি ট্রান্সফরমারের ভেতরের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘ডাকাতরা ডিবি পুলিশ পরিচয়ে অফিসে ঢুকে স্টাফদের হাত-পা বেঁধে মারধর করে ট্রান্সফরমারের তার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।’

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. হারুন বলেন, ‘অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা থানা পুলিশকে ব্যাপারটি জানিয়েছি। মামলা করা হবে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা হিসাব করে বলতে হবে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা