সারাদেশ

নওগাঁয় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নওগাঁর মান্দায় বাস ও মিনিট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জেলেরঘাট মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মিনিট্রাকের চালক রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের টেমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ রানা (২৮) ও তার সহযোগী নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চকরশিদ গ্রামের বাবর উদ্দিনের ছেলে রাসেল (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নওগাঁগামী নাহার এগ্রো গ্রুপের একটি মুরগীর বাচ্চা বহনকারী মিনিট্রাকের সঙ্গে শ্যামলী নামে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় মান্দা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম মিনিট্রাকের চালক ও তার সহযোগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিনিট্রাকের চালক মাসুদ রানাকে মৃত বলে ঘোষণা করেন। মিনিট্রাকের সহযোগী রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাক হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা